- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ০৩:৪৯ পিএম
চাঁদাবাজী মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজীর মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামান গৌরনদী উপজেলা যুবদলের পদবিহীন নেতা জসিম শরিফের ভাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই পারভেজ হোসেন জানিয়েছেন, গত দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আখি বেগম নামের এক নারী বাদী হয়ে জামানকে প্রধান আসামী করে চাঁদাবাজীর অভিযোগে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই মামলায় জামানকে গ্রেপ্তার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিয়মিত মামলার আসামী জামানকে শনিবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন জানিয়েছেন, জামান শরীফের দলীয় কোন পদপদবী নেই। এরপরও দলের নামভাঙিয়ে কেই অপকর্ম করলে ছাড় দেওয়া হবেনা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!