শিরোনামঃ

গলাচিপা থানা পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

 বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি গলাচিপা থানায় পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।


পরিদর্শনকালে ডিআইজি থানার বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার ও সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


এ সময় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?