- প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ০৬:৫৮ পিএম
যুবদল নেতার ছেলের রহস্যজনক মৃত্যু, সিসিটিভি’র ফুটেজ গায়েব
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে যুবদল নেতার একমাত্র ছেলের আকস্মিক মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার সরাসরি হত্যাকান্ডের অভিযোগ না করলেও মৃত্যুটি রহস্যজনক বলে দাবী করেছেন।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাউদের খাল এলাকার বাসিন্দা স্বপন সরদার বলেন, গত ২২ জুন সন্ধ্যায় তার একমাত্র ছেলে অনিম সরদারকে (২২) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারী হীরা মাঝির বিশ্বস্ত সহযোগী অপর মাদক কারবারী শাওন দেওয়ান। ওইদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে এগারটা পর্যন্ত শাওন ও অনিম নিলখোলা এলাকার হীরা মাঝির বাসায় অবস্থান করছিলো। একইদিন দিবাগত রাত বারটার দিকে আমাকে জানানো হয় সাউদের খালপাড় এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আমার ছেলে অনিম গুরুত্বর আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরপেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনার কোন আলামত পাইনি। ২৩ জুন বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার একমাত্র ছেলে অনিম।
যুবদল নেতা স্বপন সরদার অভিযোগ করে বলেন, ছেলের হীরা মাঝির নিলখোলার বাসা সম্পূর্ন সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তবে আমার ছেলের মৃত্যুর পর আমি সিসিটিভি’র ফুটেজ দেখতে চাইলে তারা আমাকে জানিয়েছে ফুটেজ রেকর্ড হয়না। আমাকে কোন ফুটেজ না দেখিয়ে তারা সিসিটিভি’র ফুটেজ সব গায়েব করে ফেলেছে। যে কারনে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমার ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে হীরা মাঝি বলেন, অনেকদিন যাবত আমার বাসায় সিসিটিভি’র লাইন নাই। সিসিটিভি’র ফুটেজ গায়েবের বিষয়টি সঠিক নয়। মূলত ওইদিন নীলখোলা থেকে আমাদের পূরান বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয় আমার স্ত্রী, মোটরসাইকেল চালক শাওন ও অনিম সরদার। খবরপেয়ে তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে অনিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন এবং আমার স্ত্রী ও মোটরসাইকেল চালক শাওন বরিশালের একটি হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন আছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
-
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!