- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৬ পিএম
যশোরের জঙ্গলবাধাল মডেল স্কুলের পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী জঙ্গলবাধাল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার অন্যতম কিন্ডার গার্টেন ও বসুন্দিয়ার শ্রেষ্ঠ স্কুল হিসাবে বরাবরই কৃতিত্বের রেখে চলেছে। বসুন্দিয়া থেকে মেডিকেল কলেজে চান্স পাওয়া তিনজন তারকা শিক্ষার্থীর মধ্যে দুই জনই এই বিদ্যালয়ের ছাত্র। ঢাকা মেডিকেলে স্থান করে দেওয়া মোঃ রাকিবুল ইসলাম এবং রাজশাহী মেডিকেলে স্থান পাওয়া ইমতিয়াজ আহমেদ জিম-কে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ বিদ্যালয়ের অতীতের সকল উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরে শিক্ষার্থী এবং অভিভাবকদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার ব্যাপারে বিশেষভাবে আহ্বান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু। জনতা ব্যাংকের সাবেক এজিএম এমন এ করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, পদ্মবিলা কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শেখ আনোয়ার হোসেন, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই ফিরোজ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিকক মাওলানা সাইফুর রহমান, মোঃ আমিরুল ইসলাম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফসিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রোজ ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!