- প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০৯ পিএম
যশোরের হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল শান্তি সংঘের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বানিয়ারগাতী গ্রামে নিজস্ব কার্যালয় চত্বরে বড়দের জন্য কম্বল ও ছোটদের জন্য শীত বস্ত্র বিতরণ, সংগঠন পরিচালিত মক্তবের শিক্ষার্থীদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিবছরের মতো এবারও সংগঠন শীতের মৌসুমে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে । বসুন্দিয়া ইউনিয়নের দুস্থ্য, দরিদ্র ও শীতার্তদের মাঝে ৫০০টি কম্বল ও শিশুদের ২৫০টি শীতবস্ত্র প্রদান করা হয়। এবং দ্বিতীয় অধিবেশনে ইসলামিক সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রিপন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর খান।
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বসুন্দিয়ার ৩ তারকা-শিক্ষার্থী রাকিবুল হাসান, ইমতিয়াজ আহমেদ জিম ও মাহাথির আহমেদ পিয়াস কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের প্রচার সম্পাদক মামুন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, ইসলামী আন্দোলনের বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ শাহিদুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা তবিবুর রহমান, বসন্ত ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রায়হান পারভেজ, আরো উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল শান্তি সংঘের সিনিয়র সদস্য আব্দুল আলিম, ভারপ্রাপ্ত সভাপতি ইমরান নাজির ইমন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
-
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!