- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৪ পিএম
যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শার্শা বাজারের সামনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্ভীক সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলম থামিয়ে দিয়ে সত্য গোপন করা যাবে না এবং কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!