- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ০৪:৩৬ পিএম
যশোরে সালমান শাহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল রাজপথ
আবু , সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোরের রাজপথ। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দড়াটানা মোড়ে, গাড়িখানা রোডে সালমান ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সালমান-ভক্তরা হাতে সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা নিয়ে স্লোগানে স্লোগানে আওয়াজ তোলে “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি চাই-ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”। গাড়িখানা থেকে শুরু হওয়া শত শত ভক্তের মিছিল মনিহার সিনেমা হলের দিকে অগ্রসর হয়। পথে পথচারীরাও যুক্ত হন সেই স্লোগানে— “সালমান খুনিদের ফাঁসি চাই।
সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে আসা যশোরের কাঠেরপুল যুবসংঘ এ আয়োজনের নেতৃত্ব দেয়। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমান ভক্তরা। রাত ১০টার দিকে মিছিলটি মনিহার সিনেমা হলের সামনে পৌঁছে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সালমান শাহকে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া স্বাগত বক্তব্যে বলেন, “২৯ বছর পর উঠে এসেছে সালমান আত্মহত্যা করেননি, এটি ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা নতুন আশার আলো দেখছি, কিন্তু এখনো কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যদি আবারও এই মামলাকে নাটকে পরিণত করার চেষ্টা হয়, তবে যশোর থেকেই শুরু হবে প্রতিবাদের ঝড়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম, আর খান মিলন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ । সমাবেশে বক্তারা সালমান শাহকে নিয়ে অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এ মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি এক শপথ— সালমান শাহের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশ শেষে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, লোকসমাজের ক্রাইম রিপোর্টার মীর মঈন মুসা,সিনিয়র সাংবাদিক মুরশিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতা কাজী রফিকুল ইসলাম, যুগান্তরের জেলা অফিসের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিত রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, ডিবিসি টিভির ক্যামেরাপার্সন এম এইচ উজ্জ্বল, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের,প্রেসক্লাব বসুন্দিয়ার দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ পালিত, কাঠেরপুল যুবসংঘের সংগঠক রিকি খান, সদস্য সাকিব খান, রেহান ইসলাম, সেতু, রিংকু, ব্যবসায়ী নেতা ইমরান হোসেন, বর্ষা ইসলাম, রিয়া,শাফিন মুবিনসহ আরও অনেকে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!