- প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯ পিএম
যশোরে জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ঐতিহ্যবাহী জয়ান্তা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মহিলা ও পুরুষ অভিভাবকদের সরব উপস্থিতিতে মাদ্রাসার প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শাহ আলম এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু করেন। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্দিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রাক্তন সভাপতি আলী হাফেজ, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন, ৬ নং ওয়ার্ড সদস্য মাকিবুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মারুফ হোসেন, বসুন্ধরা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ, জামাত নেতা মোঃ নুরুন্নবী, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!