- প্রকাশিত: ১ জুন ২০২৬ ১১:১৮ এএম
যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃ
রবিবার (৩১ মে) বিকাল ৫টায় ঝিকরগাছা প্রেসক্লাবে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিব কাওসার মো. মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, মরহুম শাহাদাত হোসাইন একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনদরদী নেতা ছিলেন। তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন এবং তাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাবেক এমপি মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শ প্রচারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশন, ঝিকরগাছা, যশোর।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের...
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!