- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১ এএম
যৌথ বাহিনীর অভিযানে ডৌয়াতলা বাজার থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল (২২) কে আটক করা হয়।
আটক সাইফুল সহিদ আকনের ছেলে। সে ডৌয়াতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া গ্রামের বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে বর্তমানে বামনা থানা পুলিশের হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এমন তৎপরতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালী-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আটঘাট বেঁধেই গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের সাথে...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ভোর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!