- প্রকাশিত: ২৩ মে ২০২৬ ০৬:৩২ পিএম
বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ আটক
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) ভুক্তভোগীর বাবা ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে দুপুরে পুলিশ অভিযুক্তকে আটক করে।
দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার সাতশৈয়া এলাকার ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখে মায়ের সন্দেহ হয়। গত ২২ মে, শুক্রবার প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষার পর তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে চিকিৎসকেরা এর সত্যতা পান। পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী অভিযুক্তের নাম প্রকাশ করে। এর কিছুদিন পর কিশোরীর গর্ভপাত ঘটলে একটি মানবভ্রূণ বের হয়, যা বর্তমানে পরিবারের হেফাজতে সংরক্ষিত রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী কিশোরীর ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র। পরিবারের সদস্যরা প্রায়ই সেখানে খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ওই কিশোরীও ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত। মাদ্রাসায় যাওয়ার পথে সড়কের পাশে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো এক দুপুরে ভাইয়ের খাবার দিয়ে ফেরার পথে অভিযুক্ত রাছেক কিশোরীকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে এতদিন সে বিষয়টি কাউকে জানায়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত রাছেক শেখকে আটক করা হয়েছে। যেহেতু ভিকটিম বুদ্ধিপ্রতিবন্ধী, তাই উদ্ধার হওয়া ভ্রূণটির ডিএনএ পরীক্ষার মাধ্যমে মূল অপরাধী নিশ্চিত করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!