- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৯:০৭ পিএম
যবিপ্রবিতে উচ্চশিক্ষা সহায়তা ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা দিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে হায়ার স্টাডি হেল্প ডেস্ক কার্যক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বুধবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত "ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে" পরিচালিত হবে এই ডেস্ক। এখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, আবেদনপত্র প্রস্তুতি, স্টেটমেন্ট অব পারপাস, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, পারসোনাল স্টেটমেন্ট এবং অ্যাকাডেমিক সিভি/রিজুম তৈরির দিকনির্দেশনা পাবেন।
এছাড়াও, ভাষা দক্ষতা উন্নয়ন, ভিসা আবেদন প্রস্তুতি, গবেষণা ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তাও প্রদান করা হবে। অনলাইনেও শিক্ষার্থীরা dscg@just.edu.bd ইমেইলে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন।
এ ব্যাপারে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শ পাওয়া অনেক সময় কঠিন হয়। এই হেল্প ডেস্ক চালু হওয়ায় আমরা এখন সঠিক গাইডলাইন ও প্রয়োজনীয় সহায়তা এক জায়গায় পাচ্ছি, এটা আমাদের জন্য সত্যিই বড় সুযোগ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!