- প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬ ০১:৩০ পিএম
বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের দুই নারী ক্রিকেটার, শর্মী ও তাজেলের অভূতপূর্ব সফলতা।
১৬-১০-২৬
এজাজ আল মাহমুদ সুজন
ঢাকা প্রথমবিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ ২০২৬-এ, ঐতিহ্যবাহী বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের দুই ক্রিকেটার শর্মিলা আক্তার ও মোসা: তাজেল এর চমৎকার পারফরমেন্সে তাদের নিজে নিজে খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে।
বরিশাল বিভাগের নারী ক্রিকেটারদের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি দীর্ঘদিন যাবত পিছিয়ে পড়া স্থানীয় নারী ক্রিকেটারদের ক্রিকেট প্রশিক্ষনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি নিঃস্বার্থভাবে করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া ঢাকা প্রথম বিভাগ কোয়ালিফাইং ম্যাচে বসুন্ধরা স্পোর্টিং ক্লাবের হয়ে শর্মিলা আক্তার ওপেনার হিসেবে মাঠে নামে নির্ধারিত ২০ ওভারে ৬৩ বলে ৮৯ রানের এক ঝলমলে এনে উপহার দেয় শর্মিলা। এরপর আজ ১৬ই অক্টোবর সাইনিং স্পোর্টস এর হয়ে তাজেল ২২ বলে ৩৯ রানের চমৎকার এক ইনিংস ও সাথে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উল্লেখ্য যে, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশাল থেকে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা রাবেয়া খান এখন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য।
এই একাডেমিতে বর্তমানে বরিশাল বিভাগের ২৫ থেকে ৩০ জন নারী ক্রিকেটার নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছে।
এবছর থেকে শুরু হওয়া প্রথমবিভাগ কোয়ালিফাই টুর্নামেন্ট ২০২৬ এ বরিশাল বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের ১৮ জন নারী ক্রিকেটার বিভিন্ন দলে অংশগ্রহণ করছে।
নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করা বেসিক ক্রিকেট কোচিং একাডেমীর হেডকোচ, এজাজ আল মাহমুদ সুজন বলেন, স্থানীয় পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
আমার নিজের পক্ষে যতটুক সম্ভব আমি মেয়েদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি।
এই বিভাগের আরো খবর
-
আরিফ রহমান২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ বাস্তবতার জন্ম দিয়েছে। এ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর...
-
স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রুমা। দীর্ঘ ১২ বছর ধরে নানা প্রতিকূলতার সঙ্গে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!