- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫০ এএম
কেশবপুরে জাল টাকা ও সরঞ্জামসহ এক যুবক আটক
রুস্তম ফারাজী, কেশবপুর :
কেশবপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। অভিযানে তার কাছ থেকে ৮১ হাজার ৮’শত টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে র্যাব-৬-এর অধীন সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার মাগুরখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আবু হানিফকে সন্দেহজনক অবস্থায় আটক করা হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জাল টাকা ও জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক আবু হানিফ কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
র্যাব কর্মকর্তারা জানান, জাল টাকা দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা র্যাবের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, জাল টাকা কারবারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়। তারা এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!