- প্রকাশিত: ১২ মে ২০২৬ ১১:৪৯ এএম
যবিপ্রবিতে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে সুশাসন, জবাবদিহিতা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে "টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উপস্থিত ছিলেন টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, এসময় তিনি প্রাতিষ্ঠানিক সুশাসন, টেকসই উন্নয়ন, তথ্য অধিকার আইন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, টিআইবির সাথে যৌথভাবে এই কর্মশালা আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে দুর্নীতিকে রুখে দিয়ে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। একজন সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থীই পারেন ক্যাম্পাস থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা প্রতিষ্ঠা করতে। টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে তরুণ সংগঠকদের নৈতিকতা ও সুশাসনের প্রতি আপোষহীন থাকতে হবে। আশা করি আজকের এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে পথ দেখাবে।
এছাড়া যবিপ্রবি প্রক্টর ড. মো: হামিদুর রহমান,টিআইবি এর প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিবন্ধিত ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী দুর্নীতিবিরোধী শপথ এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!