- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ১২:০৯ পিএম
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকসহ নিহত-২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ডে ও ভেন্নাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষ্ণ বিশ্বাস (৫৫) ও একই উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের সুরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে দুলাল মিস্ত্রী (৬৫)।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার জানান, রাতে করপাড়া বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন কৃষ্ণ বিশ্বাস। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।
অপর দিকে, ভেন্নাবাড়ি এলাকায় একই সড়ক পার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ি দুলাল মিস্ত্রীকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়াড়দের জন্য জিম ও পুনর্বাসনব্যবস্থা—সব মিলিয়ে...
-
বিশেষ ক্রোড়পত্র১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্যসেবা, শিক্ষা,...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!