- প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ১০:০৭ পিএম
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬
যবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘ ১৩ বছর পর আবারও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬।
আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে ২২ জুন (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।
আয়োজকসূত্রে জানা যায়, হ্যান্ডবল প্রতিযোগিতায় দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ছেলে ও মেয়েদের উভয়েরই ১০টি করে দল অংশগ্রহন করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ।
অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহন করবে সাতটি বিশ্ববিদ্যালয়ের শুধু ছেলেদের সাতটি দল। বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছেলেদের জন্য যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন এবং মেয়েদের জন্য তারামন বিবি হলে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিযোগিতার সার্বিক বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: শাহেদুর রহমান বলেন, "এই আয়োজনকে সফল করার লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলোয়াড়দের জন্য উপযুক্ত আবাসনসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় আমরা সর্বাঙ্গীণ ব্যবস্থা গ্রহণ করেছি। একই সাথে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদী যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পারব।
এছাড়াও শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও যবিপ্রবির হ্যান্ডবল ছাত্রী দলের কোচ মোঃ শাহিনুর রহমান বলেন, “২০১৩ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় যবিপ্রবির খেলোয়াড় হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। গত এক মাস ধরে দলকে অনুশীলন করিয়েছি এবং ভালো ফলাফলের ব্যাপারে আমরা আশাবাদী। পাশাপাশি খেলা পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করবো এবং প্রতিটি দলের মধ্যে সুষ্ঠু ও ফেয়ার প্রতিযোগিতা নিশ্চিত করবো।”
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!