- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১১:২৩ পিএম
যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(যবিপ্রবি) জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদ্যাপিত হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) রাত ৭ টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর আতশবাজি ফুটানোর মাধ্যমে উদ্বোধনী পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার সরকার, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক রাজীব কান্তি রায়,শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো:ঈমান আলী সহ আরো অনেকে।এসময় তারা শিক্ষার্থীদের মাঝে পূজা সম্পর্কিত নানা দিকনির্দেশনা তুলে ধরেন।
পূজায় অঞ্জলি শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, পূজায় সনাতনী পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!