- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৫:৪৮ পিএম
যবিপ্রবিতে ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ কারাতে সংস্থার (বিকেও) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫’।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলার ছেলে ও মেয়ে কারাতে খেলোয়ারগণ। দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ কারাতে সংস্থা যশোর জেলার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্যারাতে সংস্থাকে, যারা আজকের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এই আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়—এটি হবে আমাদের ঐক্যবদ্ধের প্রতীক, পারস্পরিক সম্পর্কের প্রতিক এবং বন্ধুত্বের বন্ধন।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমান, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান ও নেপালের কোচবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!