- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৩:৩৬ পিএম
যবিপ্রবিতে শাপলা গণহত্যার ডকুমেন্টারি প্রদর্শন
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি ) ঐতিহাসিক শাপলা চত্বরের গণহত্যার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্ষমতাচ্যুত সাবেক সরকারের নৃশংসতার দিনগুলো কেমন ছিলো তা সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবগত করার জন্য এমন আয়োজন করা হয় বলে জানান তারা।
মঙ্গলবার (৫ই মে) রাত আটটা ত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র (টিএসসি) এর সামনে বড় পর্দায় দেখানো হয় এই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ।
প্রদর্শনী দেখতে আসা এক শিক্ষার্থী, আহাদ আলী বলেন, শাপলা চত্বর এমন এক ইতিহাস, যা সচেতন ভাবে আমাদের থেকে আড়াল করা হয়েছে। আমরা প্রাথমিকের গণ্ডি পার করার আগেই এমন বিভীষিকাময় ঘটনা ঘটে গিয়েছে, অথচ আমরা এই ১৩ বছরে তা কখনো জানতেই পারিনি। আজকের প্রদর্শনীতে আমরা এক সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারলাম।
প্রদর্শনী আয়োজনে অংশ নেয়া এক শিক্ষার্থী তাহসিন আরাফাত বলেন, শাপলা আমাদের ইতিহাস ও পরিচয়ের অংশ। ২০১৩ সালের ৫ মে আল্লাহ ও তার রাসূলের অবমাননার প্রতিবাদে লাখো মানুষ আন্দোলনে নামে, যা দমন করতে রাতের অন্ধকারে এই সহিংস ঘটনা ঘটে এবং বহু মানুষ এতে নিহত হন। সেই স্মৃতি আজও আমাদের মনে আছে। ইতিহাস ভুলে যাওয়া জাতির জন্য বিপজ্জনক। তাই নতুন প্রজন্মকে জানাতে আমরা যবিপ্রবিতে ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করেছি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ই মে, রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে এই দিনে তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালায় । যা দেশের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল...
-
মাসুদ রেজা ফয়সাল:দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি...
-
নিজস্ব প্রতিবেদক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে...
-
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!