- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১২:৪৩ পিএম
যবিপ্রবিতে রিটেক সক্রান্ত মতবিনিময় সভায়, মত চাপিয়ে দেয়ার অভিযোগ শিক্ষার্থীদের
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রিটেক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে অসন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটি ও অনুষদীয় ডিন কমিটির আহ্বায়ক ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়ম জামিলা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দীর্ঘ সাত মাসেরও অধিক সময় ধরে ‘রিটেক’ জনিত সমস্যার সুরাহার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও যবিপ্রবি প্রশাসন বিভিন্ন অজুহাতে কেবল কালক্ষেপণ করে আসছে। অবশেষে, এক মতবিনিময় সভার মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা চরমভাবে অসন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসফি বলেন, আমরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিগত সাত মাসেরও অধিক সময় ধরে এই রিটেক সমস্যা নিয়ে চরম ভোগান্তিতে আছি। এই সময়ে প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আশ্বাসও খুব বেশি পাইনি। বরং কর্তৃপক্ষ কেবল বিভিন্ন রকম যুক্তি দেখিয়ে এবং নিয়ম-কানুনের দোহায় দিয়ে সুকৌশলে কালক্ষেপণ করেছে। আজকের মতবিনিময় সভার মাধ্যমে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে, হয়তো অবশেষে সমস্যার একটা স্থায়ী ও যৌক্তিক সমাধান পাব। কিন্তু সভা শেষে আমরা দেখলাম, আমাদের মূল দাবিগুলো সেভাবে গুরুত্ব পেল না এবং সমস্যা সমাধানের জন্য কোনো স্পষ্ট সময়সীমা বা কার্যকর রূপরেখা দেওয়া হলো না। প্রশাসন যদি এভাবে কেবল যুক্তি ও অজুহাত দিয়ে কালক্ষেপণ করতে থাকে, তাহলে আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আর দেরি চাই না। দ্রুত একটি শিক্ষার্থীবান্ধব ও বাস্তবসম্মত সমাধান চাই।
শিক্ষার্থীদের অসন্তুষ্টির বিষয়ে একমত পোষণ করে সংশ্লিষ্ট কমিটি ও ডিনস কমিটির আহ্বায়ক ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের মতামত শুনেছি এবং রিটেক সংক্রান্ত বিষয়ে তাদের মূল সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। তবে সত্যি বলতে, সভা শেষে আমার কাছেও মনে হয়েছে শিক্ষার্থীরা কিছুটা অসন্তুষ্ট। তবে আমরা অবশ্যই সকল ডিনকে নিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে সম্পর্কিত একটি সুপারিশমালা একাডেমিক কাউন্সিলে প্রেরণ করব।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!