- প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ পিএম
যবিপ্রবিতে ক্যাম্পাস সংলগ্ন হোটেলগুলোতে খাবারের মান যাচাইয়ের জন্য প্রক্টর দপ্তরের অভিযান
যশোর প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং আশপাশের হোটেলগুলোতে খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর।
২৬ শে এপ্রিল (রবিবার) দুপুরে এ পর্যবেক্ষণে অভিযান চালানো হয়।
এ সময় একাধিক হোটেলের রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে সংশ্লিষ্ট হোটেল মালিকদের সতর্ক করা হয় এবং দ্রুত পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা ক্যাম্পাস সংলগ্ন দোকানগুলোতে পরিদর্শন অভিযান চালাই। কিছু দোকান পরিষ্কার থাকলেও বেশ কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে খাবারের পাত্র অপরিষ্কার পাওয়া যায়। সংশ্লিষ্টদের সতর্ক করে কয়েকদিন সময় দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হবে। নির্ধারিত সময়ে উন্নতি না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!