- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০৫:১২ পিএম
যবিপ্রবিতে ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন কর্মসূচি পালন
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কেন্দ্রীয় কার্যালয়ের সাথে মিল রেখে অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি পালন করা হয়েছে। আধুনিক ও তথ্যনির্ভর সাংবাদিকতাকে গতিশীল করার লক্ষ্যে 'Your Global Voice' স্লোগানকে সামনে রেখে এশিয়া পোস্ট দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ সংবাদ নিরপেক্ষভাবে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।
সোমবার (১১ মে) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে কেক কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মো: রাফিউল হাসান ৷
এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যভিত্তিক সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘এশিয়া পোস্ট’ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তরুণ সমাজের কণ্ঠস্বর তুলে ধরবে বলে আমি আশাবাদী। বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাংবাদিকতা শিক্ষার্থীদের নেতৃত্ব, বিশ্লেষণী ক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়া পোস্ট দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাক। এশিয়া পোস্টের জন্য শুভকামনা রইলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন, পরিবহন দপ্তরের ট্রান্সপোর্ট অফিসার মোঃ জহুরুল ইসলাম, যবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মাহফুজ, সভাপতি রুহুল আমিন ও সহ-সভাপতি মোস্তফা গালিব। এছাড়া যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!