- প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ১০:০৮ পিএম
যবিপ্রবিতে ‘এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের নিয়ে “এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।
আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, এ ধরনের কর্মশালা কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কর্মশালা থেকে কর্মকর্তাবৃন্দ আধুনিক অফিস ম্যানেজমেন্ট ও অফিসের কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভর করে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের দাপ্তরিক কাজে আরও দক্ষ, স্বচ্ছ এবং দায়িত্বশীল হতে সাহায্য করবে বলে আমি মনে করি।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। এছাড়াও কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন। দিনব্যাপী এই কর্মশালায় বক্তারা আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং দাপ্তরিক শিষ্ঠাচারসহ প্রশাসনিক উৎকর্ষ সাধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। কর্মশালায় বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!