শিরোনামঃ

যবিপ্রবিতে ঢাকা জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন



যবিপ্রবি প্রতিনিধি


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৃহত্তর ঢাকা জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুরসালিন বিশ্বাস ইমন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জয় চন্দ্র সাহা।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে সংগঠনটির উপদেষ্টা ড. অভিনু কিবরিয়া ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। 


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাফিনা আবৃত্তি, নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার মারিয়া জামান, হাবিবা বিনতে লতিফ, কোষাধ্যক্ষ সৈয়দ আজমুল হাসান সাব্বির, সহকারী কোষাধ্যক্ষ আসিফ আকবর সিয়াম, সাংগঠনিক সম্পাদক মুহিব আল-রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মুশফিকুর রহমান নেহাল, সহকারী তথ্য ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, জুরাইরিয়া আক্তার, নারী অধিকার ও কল্যাণ সম্পাদক মোঃ রোমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শুভ্র, দপ্তর সম্পাদক রুদ্র খিসা, সহকারী দপ্তর সম্পাদক রবিন সরকার, ক্রীড়া সম্পাদক খালিদ আল মাশফিক, সহকারী ক্রীড়া সম্পাদক সুরাইয়া ইসলাম ঐশী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেজবাউল আলম সাজিদ, আবির খান, কৌশিক শঙ্কর, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক শার্শা বিনতে শরীফ, কার্যনির্বাহী সদস্য সিয়াম মিনহাজ, তুষার শাহরিয়ার, হুমায়রা জাহান, অর্পিতা শিরিন স্বর্না, মেজবাউল হক, রিফাত মাতব্বর, মোঃ মাহফুজুর রহমান নাহিদ।


এছাড়াও এদিন ঢাকা জেলা এসোসিয়েশনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?