- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১০:৪৭ পিএম
যবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নবীনবরন ও ভোজন উৎসব অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন এর ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে বারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের ৫ম তলায় এ অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ হতে আগত নবীন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফুড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বি. এম. খালেদ একই বিভাগের প্রভাষক আশরাফুল আলম,রসায়ন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম সহ বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন অন্তভূক্ত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা জেলার যবিপ্রবিতে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য ফুড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বি. এম. খালেদ বলেন, অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে তোমরা একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবে, পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে। এই সম্পর্ক তোমাদের ক্যাম্পাসজীবনে চলাফেরা, পড়াশোনা এবং পারস্পরিক সহযোগিতায় সহায়তা করবে। যেহেতু আমরা সবাই দূর অঞ্চল থেকে এখানে এসেছি, তাই মিলেমিশে একসঙ্গে থাকা আমাদের সবার জন্য কল্যাণকর। সুতরাং, তোমাদের উচিত এই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ও পরামর্শ নির্দেশনা অধিদপ্তরের পরিচালক ড.মো.রাফিউল হাসান। এসময় তিনি বলেন,এই সেশনে ময়মনসিংহ থেকে যারা যবিপ্রবিতে ভর্তি হয়েছো, তোমাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের প্রতি আহ্বান থাকবে-তোমরা যেন শুরু থেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে এবং ভালো রেজাল্ট ধরে রাখার চেষ্টা করবে। একই সঙ্গে ভালো বন্ধু তৈরি করো, বিভিন্ন দক্ষতা অর্জনের চেষ্টা করো এবং নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো সবাই সামনে এগিয়ে যাও।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!