- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ০৮:২০ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
যবিপ্রবি প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ও এই টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, খেলাধুলায় ‘জিততেই হবে’ এমন মানসিকতা পরিহার করে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করতে হবে। ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রেখে হার-জয়কে সহজভাবে মেনে নিতে হবে। সবাই একে অপরের সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এই মনোভাব নিয়ে খেলতে হবে, যাতে খেলার সৌন্দর্য নষ্ট না হয়। এই প্রতিযোগিতা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফুটবল দল গঠন করা হবে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যবিপ্রবিকে আরও এগিয়ে নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, খেলাধুলাকে খেলাধুলার মতোই উপভোগ করতে হবে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা যাবে না। আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখান থেকে নির্বাচিত খেলোয়াড়রা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের হয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানের সভাপতি ও শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যবিপ্রবির নাম সারা দেশে পরিচিত করেছেন। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে এবার আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে আন্তঃবিভাগীয় ও মেয়েদের ফুটবল আয়োজন নিয়মিত করতে না পারা দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে বিভাগগুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবল দলও গঠন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দোকান কর্মচারী ইমাম রেজা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!