- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ০৭:০০ পিএম
বামনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা।
সভায় বক্তব্য দেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বামনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রিয়াদুল কাদির, প্রভাষক ড. মো. আরিফ হোসেন, বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নজরুল ইসলাম, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা ও উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষক। শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দোকান কর্মচারী ইমাম রেজা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!