- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ০৭:০১ পিএম
গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার (০৫ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ হাসান দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-ফরিদপুরের আলফা ডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ হাসান জানান, ঢাকা থেকে একটি বাসে করে সোলায়মান মোল্লা (৭০) তার স্ত্রী শাহিদা বেগমকে (৬০) কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার থেকে গেলে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘপটনাস্থলে দুজনেই নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দোকান কর্মচারী ইমাম রেজা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!