- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ০৯:১৬ এএম
যবিপ্রবিতে আইইইই ডে পালিত
যবিপ্রবি প্রতিনিধি :
নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালন করা হয়েছে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) ডে ২০২৫।
সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এক সংক্ষিপ্ত সেমিনারের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মাজিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইইইই যবিপ্রবি শাখার সভাপতি আব্দুল্লাহ সাদেক ফাহিম ও সহ-সভাপতি মোঃ রাতুল হাসান।
আইইইই যবিপ্রবি শাখার উপদেষ্টা ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি. বলেন, যবিপ্রবির যতোগুলো ক্লাব রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী ও সক্রিয় ক্লাব হলো এই আইইইই যবিপ্রবি শাখা। আশা করছি এই ক্লাব অতীতের ন্যায় আরো অনেক উদ্ভাবনী সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. হোসেন আল মামুন বলেন, পড়াশোনা শেষ করা মানে চাকরির পেছনে ছুটে চলা নয়। বর্তমানে আমাদের হাতে অনেক প্রযুক্তি রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেদের সফট স্কিলকে ডেভেলপ করতে পারি। বিজ্ঞান অনুষদের প্রত্যেক শিক্ষার্থীর উচিত এখন থেকেই কিছু কিছু টাকা জমিয়ে এমন একটা শিল্প প্রতিষ্ঠান দাঁড় করানো যাতে আমাদের কোন পণ্যের জন্য বিদেশের উপর নির্ভর না হয় এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমাদের সেই শিল্প প্রতিষ্ঠানগুলো সহায়ক হবে। আমরা এই ক্যাম্পাসে কোন ধরনের রাজনীতিকে প্রশ্রয় দিব না। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না হলে আমাদের এই ক্যাম্পাস আরো দ্রুত উন্নতি করবে। তোমরা শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির ক্ষেত্রে অবশ্যই সত্যতা যাচাই করে তারপর লিখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মাজিদ বলেন, চলমান ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের মধ্যকার সংকটের মধ্যে আমি বিএসসি প্রকৌশলীদের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি, কারণ জুলাই পরবর্তী আমাদের মূল লক্ষ্য ছিল সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, শোষণ-নিপীড়ন দূর করা। তার জন্য প্রয়োজন যোগ্য লোককে তার যোগ্য আসনে বসানো। কোন ব্যক্তি বা গোষ্ঠীর জয় গান গাওয়া উচিত নয়। এখানে আমরা এখনো অন্যায়-অনিয়ম এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। তোমরা এবং তোমাদের অ্যালামনাইরা দেখিয়ে দিয়েছো এ ছোট ক্যাম্পাস বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে জানে। আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী গবেষণামুখী হোক, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক। তোমাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন আমরা করবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান, আইইইই যবিপ্রবি শাখার উপদেষ্টা ড. মেহেদী হাসান জুয়েল, ড. মোঃ কামরুল ইসলাম, ড. ফারজানা খানম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুজ্জামান, প্রভাষক মোঃ তারেকুজ্জামান, রবিউল ইসলাম, শুভ দেব, মোঃ জাহেদুল ইসলামসহ আইইই যবিপ্রবি শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!