- প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১০:২৮ পিএম
যবিপ্রবির ভাড়া নেওয়া বিআরটিসি বাস ও মালবাহী নসিমনের সংঘর্ষে নিহত এক
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাড়া নেওয়া বিআরটিসি বাস কাঠমালতি এবং মালবাহী নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়ে আরো একজন আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়াটানার পুলিশ সুপারের কার্যালয় থেকে ছেড়ে আসা যবিপ্রবির কাঠমালতি বিআরটিসি সিঙ্গেল বাসটি পোলতাডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি মালবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় নসিমনের দুইজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ব্যক্তি হাফিজুর রহমান (৫০) যশোর চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে এবং গুরুতর আহত হওয়া অপর ব্যক্তি একই গ্রামের খায়রুলের ছেলে রুবেল হোসেন খোকন (৩৫)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় নেওয়া বিআরটিসি একতলা বাসের সঙ্গে একটি মালবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে অপর পাশ দিয়ে যাওয়া বিআরটিসি বাসের সাথে মুখোমুখি হয়ে যান। দুর্ঘটনায় নসিমন চালক গুরুতর আহত হন এবং তার সহযোগী নিহত হন। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে ভাড়ায় নেওয়া বিআরটিসি বাসের ইনচার্জ শমসেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে খুলনা জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন বাস সরবরাহের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের কোনো গাড়িই ফিটনেসবিহীন নয় এবং দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশে আগে থেকেই একটি ঢাকনা লাগানো ছিল, যা দুর্ঘটনার পর আরও বেশি ক্ষতিগ্রস্ত ও ভাঙা দেখা যাচ্ছে। আমরা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়কে ফিটনেসবিহীন গাড়ি সরবরাহ করি না। দুর্ঘটনায় জড়িত বাসচালক ও হেল্পারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না - এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের কাউনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (২২ জুন) দুপুর...
-
বরিশালের কাউনিয়া সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের মিলনায়তনে আয়োজিত...
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতি নিধিঃ“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতিবিরোধী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!