- প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:৫২ এএম
যবিপ্রবির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ কোরবান আলী
যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজ্ঞান অনুষদের ডীন ও রসায়ন বিভাগের বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলী।
রবিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডীন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলীকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ড. মোঃ কোরবান আলী বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি মাত্র ব্যাচ নিয়ে বিভাগটি যাত্রা শুরু করেছে। নতুন বিভাগ হওয়ায় এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত ল্যাব সুবিধার ঘাটতি রয়েছে। আমি দায়িত্বে থাকাকালে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি ও পর্যাপ্ত ল্যাব সুবিধা নিশ্চিত করে বিভাগটিকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। এটি আমাদের দেশের প্রেক্ষাপটে একটি সম্ভাবনাময় বিভাগ। আমি আমাদের শিক্ষার্থীদের জন্য সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে চাই।
উল্লেখ্য, ড. মোঃ কোরবান আলী জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!