- প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ০২:৩২ পিএম
যবিপ্রবির 'জাস্ট রিসার্চ সোসাইটি'র নেতৃত্বে ফরহাদ-তানভীর
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) 'জাস্ট রিসার্চ সোসাইটি'র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফরহাদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তানভীর খন্দকার।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (গবেষণা) মো: আখতারুজ্জামান, সহ-সভাপতি (প্রশাসন) সাদরিতা সরকার শশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর ও অপারেশন সম্পাদক জালিস মাহমুদ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মো: রিশালাত জামান, গবেষণা ও ক্যারিয়ার সম্পাদক জাকওয়ানা জুঁই, কোষাধ্যক্ষ মো: হাবিব উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সামাউন ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক মো: আবু সালাহ, ইভেন্ট ও কর্মশালা সম্পাদক মো: আবুল হোসেন, আইটি ও কনটেন্ট উন্নয়ন সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ।
নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ বলেন, গবেষণাই একটি জাতির জ্ঞান, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসকে সামনে রেখে আমরা জাস্ট রিসার্চ সোসাইটিকে গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করব। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি করা, মানসম্মত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি করা এবং দক্ষ গবেষক তৈরির উপযোগী পরিবেশ নিশ্চিত করা। আমাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে বাস্তব ও দীর্ঘমেয়াদি অবদান রাখবে।
এছাড়াও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদকের বক্তব্যে তানভীর খন্দকার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণার ধারনা, গবেষণার বিষয়াবস্তুর সাথে পরিচিতি করানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গবেষণার কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যবিপ্রবির গবেষণা সংসদের একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি নির্ভর গবেষণার জ্ঞান পৌছে দেওয়ার।
এই বিভাগের আরো খবর
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতি নিধি ঃতামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে...
-
পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ বছরের জন্য ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বিদ্যালয়গুলো...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!