শিরোনামঃ

যবিপ্রবি সিএসই ক্লাবের নেতৃত্বে শিহাব - মোস্তাফিজ


যবিপ্রবি প্রতিনিধি 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সিএসই ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের রাকিব হাসান শিহাব  ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মোঃ মোস্তাফিজুর রহমান।


রবিবার (১৯ এপ্রিল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমীক ভবনের দ্বিতীয় তলায় সিএসই বিভাগের ২৩৪ নং কক্ষে নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৫৪ জন শিক্ষার্থী।


কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি চতুর্থ বর্ষের নাফিউল্লাহ খান সিয়াম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (মহিলা) খন্দকার সুমাইয়া ইসলাম, কোষাধ্যক্ষ দীপন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের ফয়েজ আহমেদ সাদ, সাংগঠনিক সম্পাদক তীর্থ সাহা, খেলাধুলা বিষয়ক সম্পাদক মোঃ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বিতীয় বর্ষের ফারদিন ইবনে করিম সামি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?