- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ০৮:৩৩ এএম
যবিপ্রবি রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল ৪:৩০ টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ১৯ পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন এ কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন প্রথম সহ-সভাপতি মিরিনময় মণ্ডল, দ্বিতীয় সহ-সভাপতি হাবিবা রহমান ও তৃতীয় সহ-সভাপতি ইফতেখার মাহমুদ লাবিব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অর্পিতা সাহা ও দেবজ্যোতি দে। কোষাধ্যক্ষ মোঃ সালমান আমিন এবং সহকারী কোষাধ্যক্ষ ব্রিস্টি দাস।
নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল হোসাইন ইয়ামিন, সার্জেন্ট অ্যাট আর্মস মোঃ আসিফ ইকবাল, সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস মোঃ মোরশেদ জামিল শাফি, ম্যানেজিং এডিটর মোঃ দেলোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম শেখ, ক্লাব প্রশাসন পরিচালক এস. এম. আমিনুল ইসলাম, ক্লাব সার্ভিস পরিচালক মোঃ ফয়সাল ইকবাল, কমিউনিটি সার্ভিস পরিচালক মোঃ আলামিন ইসলাম, আন্তর্জাতিক সার্ভিস পরিচালক হোসাইন আল মাহমুদ সাজিদ এবং পেশাগত সার্ভিস পরিচালক হাসিন আক্তার অলিভ।
এ ছাড়াও নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন প্রিয়া দাস, মোঃ শিফাত আহমেদ সানি, মোছাঃ তাহমিনা খাতুন, মোবারক হোসাইন, মোঃ মিলন মিয়া, মোঃ এমদাদ উল্লাহ বধান, মোছাঃ তাজমিম আক্তার, তাসমিয়া তাহশিন প্রথোমা, হাসান ইবনে নূর, মোঃ শাহিন শেখ ও মেহেদী হাসান এরাজ।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মাশফি চৌধুরী অরিন বলেন, “রোটার্যাক্টের মূল শক্তি তরুণদের সক্রিয় অংশগ্রহণ। ‘Service Above Self’ বা নিজের আগে সেবা, এই আদর্শকে সামনে রেখে আমরা তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর আমরা অগ্রাধিকার দেব। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। নবনির্বাচিত কমিটির সবাইকে নিয়ে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে ক্লাবকে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের সব কার্যক্রমে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং স্পনসর রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। রোমাঞ্চকর...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত...
-
নিজস্ব প্রতিবেদক:আসছে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দেওয়ায় বিএনপি সমর্থিত হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!