- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ০৮:৩৪ এএম
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
সোমবার (২ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ রাফিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর সংগঠনটির সাংগঠনিক ও আলোকচিত্রবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে এ কমিটি।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন শাহরিয়ার হোসেন সানি ও রবিউল ইসলাম শিমুল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহিম ও অপূর্ব দেবনাথ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন ইবনে করিম সামি ও মোছা. আরিফুন নাহার অর্নি। কোষাধ্যক্ষ হয়েছেন অরিত্র বিশ্বাস এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন প্রাপ্তি দেবনাথ।
এ ছাড়া ক্রিয়েটিভ টিমের প্রধান হিসেবে সাজ্জাদ হোসাইন রুপম, অফিস সম্পাদক হিসেবে মো. নূর হাসান সায়েম ও উম্মে মারিয়াম জেবা, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মাইশা ফাহমিদা বিভা, জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে সিয়াম মিনহাজ এবং সহকারী জনসংযোগ প্রধান হিসেবে হাসান ইবনে নূর দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে আইটি বিভাগের প্রধান হয়েছেন মোবাশশির খান মাহিন, মিডিয়া ও প্রকাশনা বিভাগের প্রধান মুশফিকুর রহমান, সিনে-উইংয়ের প্রধান সিমান্ত বিশ্বাস এবং সহকারী সিনে-উইং প্রধান হয়েছেন লিখন রুবায়েত। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ঐশী বিশ্বাস, শান্তনু ঢালী, মায়মুনা ইসলাম রত্না ও মতিউর রহমান খান।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নয়। এটি একটি বিশ্বজনীন ভাষা। আপনি পৃথিবীর যে দেশের নাগরিকই হোন না কেন, যে ভাষাতেই কথা বলুন না কেন, একটি ছবির ভাষা বুঝতে সাধারণত কোনো অসুবিধা হয় না। ছবির ভাষা সবাই সহজেই বুঝতে পারলেও সেই ভাষায় কথা বলতে পারেন বা আগ্রহ দেখান খুব কম মানুষই।’
তিনি আরও বলেন, ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখানোর উদ্দেশ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নতুন কমিটি একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাব।’
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। রোমাঞ্চকর...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত...
-
নিজস্ব প্রতিবেদক:আসছে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দেওয়ায় বিএনপি সমর্থিত হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!