- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:০০ পিএম
যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটির নেতৃত্বে জালিস-সাকিব
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জালিস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান।
শুক্রবার (১৭ অক্টোবর ) ইসলামিক কালচারাল সোসাইটির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আকিবুল ইসলাম, মেহেদী হাসান ও আল শাহারিয়া রাফিদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সাকিবুর রহমান ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফয়সাল, কোষাধ্যক্ষ খন্দকার ফারহান উদ্দীন, সহকারী কোষাধ্যক্ষ হাদী হাসান, দপ্তর সম্পাদক হানিফ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সাঈদ রহমান, আইটি ও মিডিয়া সম্পাদক নাজমুস সাকিব , সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক রুবায়েত রাফসান, অধ্যয়ন ও পাঠচক্র সম্পাদক আব্দুল খালেক, সহকারী অধ্যয়ন ও পাঠচক্র সম্পাদক মোঃ আশিকুর রহমান তামজীদ, প্রকাশনা সম্পাদক সজিব আহমেদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য মুসাভভির হক, মোঃ আব্দুল্লাহ আল মোমিন, কবিরুল ইসলাম, মোঃ আখিরুজ্জামান, ফায়েক মুনতাসীর, মো: সানজিদ হোসেন নাহিদ ও মো: বায়েজিদ হাসান।
ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, সুদীর্ঘ সাড়ে চৌদ্দশত বছর পূর্বে অন্ধকারাচ্ছন্ন যুগে (আইয়ামে জাহেলিয়াত) ইসলাম আগমন করে মানবজাতিকে উপহার দিয়েছিল এক সুমহান আখলাকী সভ্যতা। শ্রেণি, বর্ণ, লিঙ্গ ও স্থান-কাল নির্বিশেষে তাকওয়া, কর্ম ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠেছিল এক ন্যায়ভিত্তিক জ্ঞান-সমৃদ্ধ সমাজব্যবস্থা, যার আলো ছড়িয়ে পড়েছিল বাগদাদ, কর্ডোভা, মিশর, হিন্দ ও সুবাহ বাংলার নগরীতে। মুসলিম সভ্যতার সেই দীপ্ত ইতিহাস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
ইসলামিক কালচারাল সোসাইটি-যবিপ্রবি, সেই আদর্শকে ধারণ করে ইসলামী জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার মেলবন্ধনে একটি নৈতিক, জ্ঞাননির্ভর সমাজ গঠনের প্রয়াসে কাজ করছে। নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আমরা এই পথচলাকে আরও মসৃণ ও সংগঠিতভাবে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকমণ্ডলী, প্রিয় সহপাঠী ও সকল শুভানুধ্যায়ীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমরা ইসলামী মূল্যবোধে আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে পারি।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!