- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ পিএম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
*পর্যটকদের মধ্যে ক্ষোভ
মো. হাসান মাহমুদ, কুয়াকাটা থেকে ফিরে ॥ সূর্যদয় ও সুর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা। দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ১৮ কিলোমিটার উপকূল জুরে বিস্তৃত। পর্যটন কেন্দ্রে সড়কপথে যাতায়তের জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম বরিশাল-কুয়াকাটা মহাসড়ক।
এই মহাসড়ক ধরেই প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমণ ঘটে সাগরকন্যা কুয়াকাটায়। মহাসড়কটি একদিকে যেমন সরু অপরদিকে পৌর টোলের নামে অতিরিক্ত অর্থ আদায়ের কারনে প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে পর্যটক, যানবাহনের চালক সহ এ রুট দিয়ে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের মধ্যে।
সরেজমিন দেখা গেছে, বরিশাল থেকে কুয়াকাটা মহাসড়কে প্রতিটি যানবাহনকে পাঁচশ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। মহাসড়কের পাঁচটি স্থানে সিটি ও পৌর টোলের নামে এই অর্থ আদায় করা হচ্ছে। বরিশাল থেকে কুয়াকাটগামী প্রতিটা পরিবহনকে বরিশাল রুপাতলী বাসষ্ট্যান্ডে ৫০ টাকা সিটি টোল, পটুয়াখালী বাস টার্মিনালে ১০০ টাকা, আমতলী পৌর টোল ১০০ টাকা, কলাপাড়া ৫০ টাকা এবং কুয়াকাটা পৌর টোলের নামে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এনিয়ে পর্যটক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও দেখার যেন কেউ নেই।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুয়াকাটা থেকে এই পাঁচটি স্থান দিয়ে গাড়ি আসার সময় টোল দিতেই হবে। তাতে গাড়িতে যাত্রী থাকুক বা না থাকুক। কংবা পৌরসভার বাস টার্মিনাল ব্যবহার হোক বা হোক। টোল না দিয়ে আসার কোন উপায় নেই। টোল না দিলে গাড়ি আটকে দেয়। চালক-সুপারভাইজারদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তারা রশিদ দিয়েই টোল নেয়। অনেক সময় রশিদে স্বাক্ষর থাকে অনেক সময় স্বাক্ষর থাকেনা। তারা আরো জানিয়েছেন, গাড়ি প্রতি পাঁচশ’ টাকা অতিরিক্ত টোলের কারনে আমাদেরও ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এজন্য গাড়ি ভাড়া বাড়িয়ে নিতে হচ্ছে। যার প্রভাব পড়ছে পর্যটকদের ওপর।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটা যেতে প্রথমেই দক্ষিণালঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী পৌরসভার ওপর দিয়ে যেতে হয় পরিবহনগুলোকে। এক্ষেত্রে গৌরনদী বাস টার্মিনাল থাকলেও এখানে কোন প্রকার টোল বা চাঁদা দিতে হয়না কাউকে। এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, মহাসড়ক দিয়ে চলাচলকারী পরিবহন থেকে পৌর টোল নেওয়ার কোন সুযোগ নেই। এটা অন্যায়। এমনকি উজিরপুর, বাকেরগঞ্জ পৌরসভার ওপর দিয়ে পরিবহন যাতায়ত করলেও কোন টোল দিতে হয়না কাউকে। তবে এর উল্টো চিত্র দেখা গেছে, রুপাতলী, পটুয়াখালী, আমতলী, কলাপাড়া ও কুয়াকাটায়। এই পাঁচটি স্থান থেকে পরিবহন ছুটলেই টোলের নামে অর্থ গুনতে হয় পরিবহনগুলোকে।
এবিষয়ে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা বলেন, পৌর টোলের নামে যে অর্থ আদায় করা হচ্ছে তা কিসের ভিত্তিতে নেওয়া হচ্ছে তার স্বচ্ছতা প্রয়োজন। মহাসড়কে গাড়ি থামিয়ে এভাবে টোল আদায়ের কোন বৈধতা আছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, গত ২২ অক্টোবর গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে উপলক্ষে কুয়াকাটা পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম প্রেসক্লাব সদস্যদের পরিবার নিয়ে। ফিরতি পথে আমাদের বহনকারী গাড়ি থেকে পৌর টোল আদায় করা হয়েছে। মহাসড়কে এভাবে গাড়ি থামিয়ে পৌর টোল আদায় কোন ভাবেই কাম্য নয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, রূপাতলী বাস টার্মিনাল এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। বাস টার্মিনালের বাইরে সড়ক থেকে কাউকে টোল আদায়ের অনুমতি দেওয়া হয়নি। সিটি টোলের নামে চাঁদা আদায়ে আমরা কাউকে সড়ক ইজারা দিইনি।
এবিষয়ে আমতলী পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, মহাসড়কে যানবাহন থেকে পৌর টোল আদায় বন্ধে আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। এরপরও কেউ টোল আদায় করে কিনা তা জানা নেই। তবে কেউ টোল আদায় করলে খোঁজখবর নিয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এবিষয়ে জানতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া যায়নি। তবে কলাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী জানিয়েছেন, শুধু কলাপাড়া বাসষ্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে। মহাসড়ক কাউকে ইজারা দেওয়া হয়নি। মহাসড়কে বাস থামিয়ে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। কুয়াকাটা পৌর টোলের বিষয়ে জানতে পৌরসভার ওয়েব সাইট সার্চ করেও কারো নাম্বার পাওয়া যায়নি। যে কারনে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায়ের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
সুবিধাবঞ্চিত মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বরিশালে পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।...
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোনে চলাচলকারী শত শত যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা নেই। এসব যানবাহনে বাধ্যতামূলক...
-
দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!