- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ পিএম
পাথরঘাটায় নদীর মাটি কাটায় রাজ্জাক এন্টারপ্রাইজকে দেড় লাখ টাকা জরিমানা
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ইট প্রস্তুত ও ভাটায় ব্যবহারের দায়ে মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা এনএসআই কার্যালয়, বরগুনার তথ্যের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটার জন্য বিষখালী নদীর পাড় থেকে অনুমোদন ছাড়াই মাটি কাটা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙন, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল।
অভিযানকালে সংশ্লিষ্টদের নদীর তীর, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদন ছাড়া মাটি কাটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
পরিবেশ ও প্রচলিত আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নদীর তীর রক্ষা, অবৈধ মাটি কাটা বন্ধ এবং ইটভাটার কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সুবিধাবঞ্চিত মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বরিশালে পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।...
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোনে চলাচলকারী শত শত যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা নেই। এসব যানবাহনে বাধ্যতামূলক...
-
দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!