ভোলায় বিএনপি নেতার বহিষ্কার প্রত্যাহারেরদাবিতে মানববন্ধন ও বিক্ষোভ



ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল করেছেন তাঁর অনুসারীরা। 



সোমবার (৭ জুলাই) সকালে চাচড়া ইউনিয়ন পরিষদ মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


এসময় চাচড়া ইউনিয়নের শত শত নারী-পুরুষেরাচাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের দলিয় পদ থেকে বহিস্কারের প্রতিবাদে এবং অবিলম্বে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেন।



এতে বক্তব্য দেন চাঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, যুবদল নেতা গিয়াস উদ্দিন, নুরুদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো: নোমান, ছাত্রদল নেতা সবুজ তালুকদার, মহিলা দলের নেত্রী বিবি রহিমা, ঝর্ণা বেগম প্রমূখ। 



 এসময় বক্তারা বলেন, দলের ত্যাগী পরিক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রামে বহু হামলা-মামলার শিকার নেতা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। বক্তারা সদ্য বহিস্কৃত চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিস্কারের প্রতিবাদ জানান। এবং অবিলম্বে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।



প্রসঙ্গত, অনৈতিক কর্মকান্ডসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৪ জুলাই চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়ন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কার করা হয়। 



চিঠিতে উল্লেখ করা হয় ,ইব্রাহিম হাওলাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইব্রাহিম হাওলাদারকে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।



স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ রয়েছে ঈদ উপলক্ষে বরাদ্দ ভিজিএফের বেশ কিছু স্লিপ ইউনিয়ন পরিষদের কর্মকর্তার কাছে দাবি করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মালেকা বেগম। তার চাহিদার বিপরীতে স্লিপ কম দেওয়ায় ইউপি কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।  এর জেরে গত ৩জুন ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে তালা লাগিয়ে দেয়া হয়।  এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বেশ কয়েকজন নারী-পুরুষ সমর্থকরা তাকে বেধড়ক মারধর করে সেসব ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় মহিলাদল নেত্রী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানান। তার প্রেক্ষিতে ঘটনার প্রায় একমাস পর অভিযুক্তকে বহিষ্কার করা হয়।




--




এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?