- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৩:০৭ পিএম
ভোলার বোরহানউদ্দিনে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ভোলা প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এ আরও সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব, এডভোকেট কাজি আজম, যুবদলের সদস্য সচিব জসিম খাঁন, আহবায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্র দলের আহবায়ক দানিস চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ সেচ্ছাসেবক দলের আগামীর পথচলায় আরও ঐক্যবদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!