- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ০৮:২৩ এএম
ভোলা জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশের জুন/২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় ভার্চুয়ালী যোগদান করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। এসময় প্রধান অতিথি সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব কল্যাণ সভায় উপস্থাপন করেন। পুলিশ সুপার তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি সাহসিকতা, সততা , নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
উক্ত কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় সনদ এবং পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), অফিসার ইনচার্জ, ভোলা জেলার সকল থানা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশ ভোলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী শুয়াইব ইব্রাহিমের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোরহানউদ্দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!