- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৮ পিএম
ভোলা ৪ আসনে রাজনৈতিক মাঠ উত্তাপ্ত॥ জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-১১
ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে গনসংযোগে বিএনপি ও জামায়াতকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত ১১জন মারাত্মক আহত হয়েছে। পুলিশ ও নৌবাহিনী তাৎক্ষনিক নিয়ন্ত্রণে এনে আহতদেরকের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত জামায়াত কর্মীরা হলেন মাও.ছালাউদ্দিন, জামসেদ জামাল, ডাক্তার মোশারেফ হোসেন,নজরুল ইসলাম ও মো.রাফসান। বিএনপির মোঃ রুবেল, মো. নাছিম, বেল্লাল, মো নাসির, ভুট্টো ও বাবুল। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। দফায় দফায় হামলা ঘটনা লাইভে ভিডিও ভাইরাল হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো.এমাদুল হোসেন ও চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা একদল পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল চত্তরে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে চিকিৎসার সুযোগ করে দেন। এরপর নৌ-বাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পুরোপুরি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে নিয়ে অহতদেরকে রেখে উভয় পক্ষের নেতাকর্মীদেরকে হাসপাতাল থেকে সরিয়ে দেন। হামলার বিষয়ে বিএনপি এবং জামায়াত নেতারা একে অপরকে দায়ী করছেন। বিএনপির পক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিল জাহিদুল ইসলাম রাসেল স্থানীয় যুবদল নেতা সবুজের বরাত দিয়ে জানান, চকবাজার এলাকায় জামায়াত এবং বিএনপি উভয়দলের গণসংযোগ চলাকালে জামায়াতের গণসংযোগে যুবলীগের জামাল অংশ নেওয়া এবং জামায়াতের কিছুলোক বিএনপির গণসংযোগের মধ্যে ঢুকে পড়ে এতে তাদের সাথে বিএনপির কর্মীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে ফয়সালায় বসার কথা থাকলে ছাত্রশিবির ৩০ টি মোটরসাইকেলে গিয়ে সেখানে বিএনপির কর্মীদের উপর হামলা চালায়। এতে বিএনপির ১০/১২ জন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবী করেছেন।
এদিকে ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তফা কামাল বলেন, বিএনপি আমাদের গনসংযোগ কালে অহেতুক হামলা করে। আমরা দ্রুত অপরাধী বিএনপি কর্মীদের বিচার দাবী করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.এমাদুল হোসেন বলেন, হামলার বিষয়ে আমরা এখন স্পষ্ট হতে পারিনি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!