- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০১:২৬ পিএম
ভারমুক্ত হতে পারেনি সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। গত ৯ এপ্রিল অধ্যক্ষ খান মোহাম্মদ গাউস মোসাদ্দেক অবসরজনিত কারণে বিদায় নিলে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজটির দায়িত্ব নেন ইলিয়াস শাহ।
এর আগে ২০২৩ সালের ১৬ জানুয়ারি সাবেক অধ্যক্ষ মাহবুবুল হক ইকবালের অবসরজনিত কারণে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন সময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার, আর্থিক অনিয়ম সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ ই আগষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হলে আত্মগোপনে চলে যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম।
২০২৫ সালের ১৬ এপ্রিল কলেজটিতে প্রথমবারের মত বিসিএস শিক্ষা ক্যাডার অধ্যক্ষ হিসেবে নিয়োগ পায় সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক খান মোহাম্মদ গাউস মোসাদ্দেক। দায়িত্ব নেওয়ার ১ বছরের মাথায় তার চাকরি জীবনের ইতি ঘটে। গত ৯ এপ্রিল অবসরে যান অধ্যক্ষ গাউস মোসাদ্দেক। ফলে কলেজটিতে অধ্যক্ষ পদটি শুন্য হয়ে যায়। শুন্য পদে নতুন অধ্যক্ষ নিয়োগ না হওয়ায় আপাতত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে কলেজের প্রশাসনিক কার্যক্রম।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মনির বলেন,গত ৯ এপ্রিল অধ্যক্ষ গাউস মোসাদ্দেক এর অবসরজনিত কারণে কলেজটিতে অধ্যক্ষ পদটি শুন্য হয়ে পড়ে। যার কারণে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে।
তিনি আরও বলেন,কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে নতুন একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া একান্তই প্রয়োজন।
বাংলা বিভাগের প্রভাষক আশরাফুল আলম বলেন, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই কলেজেরই শিক্ষক। যার কারণে তিনি কঠোর কোন সিদ্ধান্ত নিতে পারেন না।
আশরাফুল আলম আরও বলেন,সাবেক অধ্যক্ষ মাত্র ১ বছর দায়িত্ব পালন করেছেন। যার কারণে তিনি উল্লেখযোগ্য কোন কাজ করতে পারেননি। তিনি বলেন,আমরা চাই এমন একজনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হোক যিনি অন্তত আরো পাঁচ বছর কাজ করতে পারেন। তাহলেই কলেজের সার্বিক উন্নতি হবে।
অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাফিন বলেন,স্থায়ীভাবে অধ্যক্ষ না থাকায় আমাদেরকে অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা চাই আমাদের কলেজে একজন নতুন বিসিএস ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক। তাহলেই কলেজের সকল কাজে গতি ফিরে আসবে।
১৯৬৬ সালে মেহেন্দিগঞ্জ উপজেলার একমাত্র উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয় সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়। শুরুতে উচ্চমাধ্যমিক পর্যন্ত হলেও ২০১৬ সালে কলেজটিতে ৬ টি বিষয়ে অনার্স চালু হয়। ২০১৮ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক ও অনার্স মিলিয়ে মোট শিক্ষার্থী প্রায় ১৬০০ জন।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের বামধারার রাজনীতির অন্যতম প্রবীণ নেতা রাশেদ খান মেনন-এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে বিয়ের প্রলোভনে অবধ্যৈ মেলা মেশায় তরুনীর র্গভে সন্তান, সন্তানরে স্বীকৃতি চাওয়ায় তরুনী এবং গর্ভে থাকা সন্তানকে...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। গত ৯...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!