- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ০৪:৪৭ পিএম
গোপালগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।
ওসি তৌহিদ আহমেদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় ঢাকাগামী একটি মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের দুই আরোহী মশিউর রহমান ও শাখাওয়াত গাজী নিহত হন।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই চোখের রোগী দেখার অভিযোগে ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে...
-
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট...
-
ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!