শিরোনামঃ

মধুমতি নদীতে ইলিশ ধরার জালে ধরা পড়ল ঘড়িয়ালের বাচ্চা



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মিঠা পানির একটি ঘরিয়ালের বাচ্চা (মেছো কুমির)।


সোমবার (১৬ নভেম্বর) রাতে ভাটিয়াপাড়া এলাকার শিমুল বিশ্বাসের জালে এই ঘড়িয়ালের বাচ্চাটি ধরা পড়ে।


জেলে শিমুল বিশ্বাস বলেন, প্রতিদিনের মত তিনি ইলিশ মাছ ধরতে ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে জাল পাতেন। কিছুক্ষণ পর জাল টানলে দেখেন মাছের সাথে তার জালে আটকা পড়ে ঘরিয়ালের বাচ্চাটি। জালে ঘড়িয়াল ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কৌতূহল সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। তারা এক নজর ঘরিয়ালটিকে দেখতে ভীড় করেন। পরে ঘড়িয়ালের বাচ্চাটিকে বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।


জেলা বন বিভাগের কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, ঘড়িয়াল (Gavialis gangeticus) যা আঞ্চলিকভাবে ছোট কুমির, মেছো কুমির বা বাইশাল নামে পরিচিত। সাধারণ কুমিরের চেয়ে এদের মুখ ও চোয়াল অনেক লম্বা এবং সরু হয়, যা মূলত নদী থেকে মাছ শিকারের জন্য উপযোগী। এরা মিঠা পানির প্রাণী এবং সাধারণ কুমিরের মতো হিংস্র নয়; মানুষের জন্য এরা বিপজ্জনক নয়। এদের প্রধান খাদ্য মাছ।


তিনি আরো বলেন, ধরা পড়া ঘড়িয়ালটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেয়া হবে। যাতে ঘড়িয়ালটি নিরাপদ ভাবে জীবন যাপন করতে পারে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?