- প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩৭ পিএম
খুবিতে গবেষণার ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে লাইভ ইস্ট ও তিসি বীজ
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘দুগ্ধজাত গাভীকে নির্দিষ্ট পরিমাণে তিসি বীজ ও ইস্ট খাওয়ানোর মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি ও এর গুণগতমান উন্নয়ন’ শীর্ষক গবেষণার ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অর্থায়নে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তত্ত্বাবধানে গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হয়।
গবেষণার ফল মানুষের উপকারে আসতে হবে : উপ-উপাচার্য
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, গবেষণার মূল লক্ষ্য হলো গবেষণালব্ধ ফল যেন মানুষের উপকারে আসে এবং দেশ ও জাতির উন্নয়নে বাস্তব ভূমিকা রাখে। কৃষিখাতে অধিক গবেষণা অত্যন্ত জরুরি। দুধের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানোন্নয়ন বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় গবেষণাকে গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় নিয়মিত বরাদ্দের পাশাপাশি এবারই প্রথম কোলাবরেটিভ রিসার্চে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে এ বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। গবেষণার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রান্তিক মানুষের উপকার নিশ্চিত করতে হবে : ট্রেজারার
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, গবেষণার ফল যেন প্রান্তিক পর্যায়ের মানুষের উপকারে আসে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। প্রায়োগিক গবেষণা উপকারভোগীদের সম্পৃক্ত করে পরিচালনা করা জরুরি। কম খরচে কীভাবে মানুষের কাছে গবেষণার ফলাফল পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, উৎপাদন পর্যায়ে খরচ কমলে এবং মান বাড়লে বাজার পর্যায়েও দামের ইতিবাচক প্রভাব পড়বে। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়বে না। খামারিদের অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত না হলে গবেষণা প্রকৃত অর্থে ফলপ্রসূ হবে না।
গবেষণা উপস্থাপন ও অংশগ্রহণ
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং খুলনা জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ সঞ্জয় বিশ্বাস।
কর্মশালার সূচনা বক্তব্য রাখেন প্রকল্পের প্রধান গবেষক ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।
লাইভ ইস্ট ও তিসি বীজের কার্যকারিতা
প্রধান গবেষক জানান, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে ছোট-বড় খামার রয়েছে, যেখানে গাভী পালন করে পরিবারগুলো জীবিকা নির্বাহ করে। তবে পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাদ্যের অভাব এবং উন্নত পুষ্টি ব্যবস্থাপনায় অভিজ্ঞতার ঘাটতির কারণে দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
লাইভ ইস্ট গাভীর রুমেনে কার্যকরভাবে কাজ করে হজম প্রক্রিয়া উন্নত করে এবং খাদ্য থেকে সর্বোচ্চ পুষ্টি আহরণে সহায়তা করে। এর ফলে দুধ উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন, বডি কন্ডিশন এবং প্রজনন সক্ষমতা বাড়ে।
অন্যদিকে তিসি বীজ একটি পরিচিত ও প্রাকৃতিক ফিড উপাদান, যাতে রয়েছে উচ্চমানের তেল, প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় খনিজ উপাদান। এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎস, যা দুধের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণার ফলাফল
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গাভীর খাদ্যে ৪০০–৬০০ গ্রাম তিসি বীজ যোগ করলে দুধ উৎপাদন গড়ে ২০–২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। খুলনা অঞ্চলে পরিচালিত এক গবেষণায় দুধ উৎপাদন ৮.৫৫ কেজি থেকে বেড়ে ১০.৪৮ কেজিতে উন্নীত হয়েছে।
তিসি বীজে থাকা আলফা লিনোলেনিক অ্যাসিড দুধে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়ায়, যা হৃদরোগ প্রতিরোধ, মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। একই সঙ্গে দুধে প্রোটিন, ফ্যাট ও টোটাল সলিডসের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে দুধের বাজারমূল্যও বাড়ে।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!