উসসাস-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান



বরগুনা জেলা প্রতিনিধিঃ

উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস)-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ণ-প্রকল্প এলাকায় দীর্ঘ সময় নিয়ে এ পরিষ্কার- পরিছন্নতা কর্মসূচি ও সচেতনতা মূলক  লিফলেট বিতরণ করা হয়েছে।  


জানাযায়, কর্মসূচির অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং আশপাশের ড্রেন ও আবর্জনাপূর্ণ স্থানগুলো পরিষ্কার করা হয়। এতে উসসাস-এর স্বেচ্ছাসেবক সদস্যরা ছাড়াও স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় সেচ্ছাসেবী সংগঠন গুলোর সেচ্ছাসেবকরা দিন-রাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। 


"উসসাস" সংস্থার প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান এর নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উসসাস এর সেচ্ছাসেবী সদস্য, জাহিদুল ইসলাম, মোঃ ইয়াসিন, মোঃ মহিউদ্দিন, মোঃ জিসান, মোঃ অলি, মোঃ শাহরিয়ার, মোঃ জাহিদুল "উসসাস পাঠশালা'র শিক্ষিকা মোসাঃ জান্নাতি, মোসাঃ মীম আক্তার সহ প্রমুখ।  


সেচ্ছাসেবী সদস্যরা স্থানীয়দের সচেতনতা মূলক বার্তা হিসেবে বলেন, ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমি রোগ নয়, এটি জনস্বাস্থ্য ঝুঁকির অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই শুধু চিকিৎসার উপর নির্ভর না করে, আমাদের সচেতনতাই হতে হবে প্রথম প্রতিরক্ষা। 


সেচ্ছাসেবকরা আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো সচেতনতা এবং পরিচ্ছন্নতা। আমরা সবাই যদি নিজ নিজ ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে ডেঙ্গু অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। শুধু সরকার বা সংস্থার ওপর নির্ভর করলে হবে না। এটা আমাদের সবার দায়িত্ব। তাই আমি সবার প্রতি অনুরোধ করবো, নিয়মিত পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার করুন এবং অন্যকেও সচেতন 


স্থানীয় বাসিন্দারা উসসাস-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে। 


উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার- পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তাই আমরা আজ খাজুরতলা আশ্রয়নে লিফলেট বিতরণ, পরিবেশ পরিস্কার এবং মানুষকে সচেতন করার কাজ করেছি। আমাদের স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছে। 


পরিক্ষার- পরিছন্নতা কর্মসূচিতে সবাইকে অনুরোধ করেছি, নিজ নিজ ঘর ও আশপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি সরান। এটা শুধু সংস্থা বা সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার। একসাথে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। 


তিনি আরও বলেন, উসসাস শুধুমাত্র ডেঙ্গু প্রতিরোধ নয়, অতীতেও ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং মহামারি পরিস্থিতিতেও ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। আমরা বিশ্বাস করি, একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?