- প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ পিএম
উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: রংপুরে আখতার হোসেন
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) আসনের সংসদ সদস্য ও আখতার হোসেন বলেছেন, রংপুরে চার পূর্ণমন্ত্রী, দলাদলি নয়—উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়, এছাড়া আমি কাউনিয়া ও পীরগাছার জনগণের প্রত্যক্ষ সমর্থনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি তাই দল—মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনিনিজেকে বিরোধী দলের সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নয়—সমন্বিত উদ্যোগই হবে তার অঙ্গীকার।
তিনি আরও বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম—কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, “আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাই মানুষের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক হতে হবে।”
প্রতিটি সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। আগে আসা ব্যক্তি আগে সেবা—এই নীতিতে কাজ করতে হবে এবং জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে। সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগের ফলে দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। পরে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ—সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন তিনি। পাশাপাশি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!