- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ১০:১৯ এএম
উন্নত মম শির যবিপ্রবি এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন "উন্নত মম শির" এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়া রাফিদ ও সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃক এক স্বাক্ষরিত কার্যনির্বাহী পরিষদের কমিটির তালিকা উন্নত মম শির যবিপ্রবি এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়। আগামী ১ বছরের জন্য নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সাকিবুর রহমান, আতিকা মোস্তারী ও মুর্তজা বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মারিয়াম জামিলা ও আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ তপু ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ আহমেদ,দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক, নাঈমুর রহমান নাঈম,অর্থ সম্পাদক মোঃ রায়হান,সহ-অর্থ সম্পাদক মোঃ মাহফুজ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সামিউর রহমান,শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক বুশরাতুল হুসনা, ক্রীড়া সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ,সহ-ক্রীড়া সম্পাদক রেজওয়ান মিয়া,নারী ও শিক্ষার্থী কল্যান সম্পাদক তিলোকতমা মেহেরিন পায়েল,পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক শিহাব কামাল সৌরভ, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাঈম হাসান রিফাত,কার্যনির্বাহী সদস্য শামসুজ্জামান হৃদয়, শেখ আবু সুফিয়ান, আমিনা খাতুন, মোঃ রিফাদ হাসান রোহান, মোঃ আশিকুর রহমান ও মোছাঃ নুসরাত জাহান রুপা।
নবগঠিত কমিটির সভাপতি আল শাহারিয়া রাফিদ বলেন, যবিপ্রবির উন্নত মম শির একটা সামাজিক ক্লাব। এই ক্লাব বিশ্ববিদ্যালয় সহ এর বাইরেও বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই ক্লাবের সদস্য হতে পারা আমার জন্য গর্বের বিষয় সাথে সাথে ক্লাবের সর্বোচ্চ দায়িত্ব পাওয়া টা আমার জন্য চ্যালেঞ্জ।কারণ এই ক্লাবের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার সহ এর বাইরেও অনেক মানুষের চাওয়া আছে। আমরা চেষ্টা করব নতুন কমিটির সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম মেনে সকলকে সাথে ক্লাবকে সামনে এগিয়ে এবং ক্লাবের মূলমন্ত্রকে ধারণ করে উদ্যমের সাথে কাজ করে উন্নত বিশ্ব গঠন করা।
উল্লেখ্য যে,“উন্নত মম শির যবিপ্রবি একটি সামাজিক সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে। সংগঠনটি মানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে নানা সামাজিক, শিক্ষামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম আয়োজন, ভর্তি সহায়তা প্রদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা ইতিবাচক উদ্যোগ।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!